Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তুফানগঞ্জে দোকানে চুরি

তুফানগঞ্জে দোকানে চুরি
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: শুক্রবার গভীর রাতে তুফানগঞ্জ থানার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর বাজারে একটি মুদিখানায় চুরির ঘটনা ঘটে। পাশেই আরওএকটি দোকানে চুরির চেষ্টা করা হয়। দোকান মালিক বিপ্লব বসাক বলেন, শনিবার সকালে এসে দেখি তালা ভাঙা। ক্যাশবাক্সে রাখা নগদ টাকা ও কিছু মালপত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এর আগেও বাজারে চুরির ঘটনা ঘটেছিল। তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ