Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তুফানগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু

তুফানগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মুরগি ব্যবসায়ীর। ঘটনাটি ঘটে তুফানগঞ্জের ধলপল-১ গ্রাম পঞ্চায়েতের হাইস্কুল রোড সংলগ্ন এলাকায়। পুসি জানিয়েছে, মৃতের নাম প্রাণকৃষ্ণ দত্ত (৫৫)। তার বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিস। মৃতের ছেলে রনি দত্ত বলেন, অন্যদিনের মত বাবা আজও ফার্মে ছিলেন। জল গরম করার সময় কোনও কারণে 
Advertisement
বিদ্যুতের শক লাগে। তাতেই ওঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ