Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে সকাল সোয়া ৭টায় শুরু টয় ট্রেনের জয় রাইড

আজ থেকে সকাল সোয়া ৭টায় শুরু টয় ট্রেনের জয় রাইড
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: আবার সাতসকালে টয় ট্রেনের কু-ঝিক-ঝিক শব্দ শোনা যাবে দার্জিলিং পাহাড়ে। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হচ্ছে টয় ট্রেনের প্রভাতী জয় রাইড পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, পর্যটকদের চাহিদাকে মাথায় রেখে বৃহস্পতিবার থেকে আবার সকালে জয় রাইড পরিষেবা চালু হচ্ছে। প্রতিদিন দার্জিলিং স্টেশন থেকে সকাল সোয়া ৭টায় যাত্রা শুরু করবে এই জয় রাইড। ঘুম স্টেশন পর্যন্ত গিয়ে আবার সেটি দার্জিলিংয়ে ফিরে আসবে। 

Advertisement

একসময় সকালে টয় ট্রেনের শব্দ শুনে পাহাড়ের মানুষ ঘড়ি মেলাতেন।  দীর্ঘদিন নানা কারণে সকালে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ফের সেই পরিষেবা চালুর খবরে পর্যটকদের সঙ্গে খুশি পাহাড়ের মানুষও। মূলত পর্যটকদের চাহিদা বাড়তে থাকায় সকালে জয়রাইড পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় ডিএইচআর। 
দার্জিলিং আসা দেশ বিদেশের পর্যটকদের কাছে জয়রাইডে ভ্রমণের চাহিদা বেড়েই চলেছে। ঋষভ চৌধুরী বলেন, পর্যটকদের বিপুল চাহিদা থাকায় আমরা সকালে জয় রাইড চালুর পাশাপাশি আরও চারটি জয় রাইড চালু করছি। তার আগে বৃহস্পতিবার থেকে চালু হয়ে যাচ্ছে সকালের জয় রাইড। সব মিলিয়ে  টয় ট্রেনের জয় রাইডে পর্যটকদের পাহাড় ভ্রমণের চাহিদা এবার পূরণ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ