Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাণে বেঁচে দমকল কর্মীদের ভূয়সী প্রশংসা পর্যটকদের

দমকলের প্রশংসায় পঞ্চমুখ কলকাতায় আসা বাংলাদেশের লোকজন। ঢাকা থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন নাদিরা

প্রাণে বেঁচে দমকল কর্মীদের ভূয়সী প্রশংসা পর্যটকদের
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমকলের প্রশংসায় পঞ্চমুখ কলকাতায় আসা বাংলাদেশের লোকজন। ঢাকা থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন নাদিরা। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগার পর উদ্ধার করা হয় তাঁকে। এখন তিনি পাশের একটি হোটেলে নিরাপদে রয়েছেন। ঘটনার সময় তাঁরা দুই বোন ছিলেন ওই হোটেলের রুমে। বলছিলেন, ‘আমরা তো তিনতলায় ছিলাম। কলকাতায় ডাক্তার দেখাতে এসেছি। ফের তিনমাস বাদে আসার কথা। হঠাত্ করে চিত্কার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই। আমরা রুমের ভিতর থেকে জানালা দিয়ে হাত দেখাতে থাকি। তখন চারদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। মোটামুটি মিনিট পাঁচেক আটকে ছিলাম ওখানে। তারপর দমকলের লোকজন এসে আমাদের উদ্ধার করে। দমকল ছিল বলে আমরা প্রাণে বাঁচতে পেরেছি।’ ভুবনেশ্বরের পুনম সাউ এই হোটেলেই ছিলেন। বলছিলেন, ‘দমকল যদি আর পাঁচ মিনিট দেরি করত, তাহলে আমরা আর বেঁচে ফিরতাম না।’ এদিকে, ওই এলাকার বিভিন্ন হোটেলে এদিন দুপুরের দিকে দমকল কর্মীরা পৌঁছে যান। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ