Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘা সি-বিচে পর্যটকের পা আটকে বিপত্তি

সোমবার বিকালে দীঘার হাসপাতাল ঘাটে সমুদ্রে নামার সময় পাথরে পা আটকে এক পর্যটক বিপাকে পড়েন। ৪৬ বছর বয়সি ওই পর্যটকের নাম অনিমেষ সামন্ত।

দীঘা সি-বিচে পর্যটকের পা আটকে বিপত্তি
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সোমবার বিকালে দীঘার হাসপাতাল ঘাটে সমুদ্রে নামার সময় পাথরে পা আটকে এক পর্যটক বিপাকে পড়েন। ৪৬ বছর বয়সি ওই পর্যটকের নাম অনিমেষ সামন্ত। তাঁর বাড়ি দুর্গাপুরের সিটি সেন্টারে। তাঁর পা ফসকে পাথরের ফাঁকে ঢুকে যায়। সেখানে কর্তব্যরত নুলিয়ারা গিয়ে ওই পর্যটকের পা বের করার চেষ্টা করেন। কিন্তু, কিছুতেই পা বের করা যাচ্ছিল না। এরপর পুলিস ও দমকল কর্মীরা ঘটনাস্থলে যান। গাঁইতি ও দমকল বিভাগের বড় হাতুড়ি এনে পাথর ভেঙে প্রায় দেড় ঘণ্টা পর অনিমেষবাবুর পা বের করা হয়। তাঁকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ