Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বক্সা ফোর্টে এবার ঘোড়ায় চড়েই যেতে পারবেন পর্যটকেরা

ডুয়ার্স সফরে নতুন মাত্রা। বক্সা ফোর্টে যেতে আর ট্রেকিং করতে হবে না পর্যটদের। অনেক সহজে ঘোড়ার পিঠে চড়েই পৌঁছে যাওয়া যাবে এই ফোর্টে।

বক্সা ফোর্টে এবার ঘোড়ায় চড়েই যেতে পারবেন পর্যটকেরা
  • ৪ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ডুয়ার্স সফরে নতুন মাত্রা। বক্সা ফোর্টে যেতে আর ট্রেকিং করতে হবে না পর্যটদের। অনেক সহজে ঘোড়ার পিঠে চড়েই পৌঁছে যাওয়া যাবে এই ফোর্টে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই চালু হচ্ছে এই পরিষেবা। 

Advertisement

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ১০টি ঘোড়া নামানো হচ্ছে। পরে আরও ১০টি ঘোড়া এই পরিষেবার আওতায় আসবে। পিপিপি মডেলে চালু হচ্ছে এই ব্যবস্থা। ডুয়ার্সের পর্যটনের প্রসারে এই উদ্যোগ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। 

ডুয়ার্সের ট্যুরিজমে বিনিয়োগ করা একটি সংস্থা ওই ঘোড়াগুলির ব্যবস্থা করছে। সেগুলি দেখভালের দায়িত্বে থাকবেন স্থানীয় বাসিন্দারাই। এর জন্য নির্দিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, জিরো পয়েন্ট থেকে বক্সা ফোর্ট পর্যন্ত দেড় কিমি ঘোড়ার পিঠে চড়ে যাওয়ার জন্য মাথাপিছু ধার্য করা হবে পাঁচশো টাকা। জিরো পয়েন্ট থেকে লেপচাখা পর্যন্ত তিন কিমি ঘোড়ার পিঠে যেতে জন প্রতি ভাড়া লাগবে হাজার টাকা। যে টাকা রোজগার হবে তার সবটাই বক্সা এলাকার মানুষের জীবন জীবিকার উন্নতিতে খরচ হবে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ