Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্যুরিস্ট গাইডের প্রশিক্ষণ শুরু, ৩০০ ঘণ্টা ট্রেনিং শেষে মিলবে কাজ

আলিপুরদুয়ারে পর্যটন শিল্পে তরুণ প্রজন্মকে স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছে উৎকর্ষ বাংলা দপ্তর। আর সেই লক্ষ্যে উৎকর্ষ বাংলা থেকে জেলার বেকার যুবক যুবতীদের ট্যুরিস্ট গাইডের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হল।

ট্যুরিস্ট গাইডের প্রশিক্ষণ শুরু, ৩০০ ঘণ্টা ট্রেনিং শেষে মিলবে কাজ
  • ১২ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে পর্যটন শিল্পে তরুণ প্রজন্মকে স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছে উৎকর্ষ বাংলা দপ্তর। আর সেই লক্ষ্যে উৎকর্ষ বাংলা থেকে জেলার বেকার যুবক যুবতীদের ট্যুরিস্ট গাইডের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হল। প্রথম ধাপে জেলায় ৬০ জন করে ১২০ জন যুবক যুবতীকে গাইডের প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছে দপ্তর। প্রশিক্ষণ শেষে তাঁদের সরকারিভাবে নিয়োগের ব্যবস্থাও করা হবে। 

Advertisement

শুক্রবার শহরের মিউনিসিপ্যাল হলে উৎকর্ষ বাংলার এই প্রশিক্ষণের সূচনা হয়। ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ট্যুরিস্ট গাইডের প্রশিক্ষণ দেওয়া শুরু হল। মিউনিসিপ্যাল হলে উদ্বোধন হলেও আজ, শনিবার থেকে শহরের মাধব মোড়ে ওই বেসরকারি সংস্থার নিজস্ব অফিসে প্রশিক্ষণ চলবে। 
জেলায় উৎকর্ষ বাংলার নোডাল অফিসার বিজয় মোক্তান বলেন, প্রথম দফায় ১২০ জনকে গাইডের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে এঁদের নিয়োগেরও ব্যবস্থা করা হবে। ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ হবে। বিধায়ক বলেন, টি-টিম্বার-ট্যুরিজম জেলা হিসেবে পরিচিতি আলিপুরদুয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে পর্যটনের প্রসারে জোর দিতে বলেছেন। সেই কারণে শিক্ষিত যুবক যুবতীদের ট্যুরিস্ট গাইডের প্রশিক্ষণ দিয়ে তাঁদের কাজের সুযোগ করে দেওয়া হবে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণ শেষে যুবক যুবতীদের জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প বা চিলাপাতা বনাঞ্চলে ট্যুরিস্ট গাইড হিসেবে নিযুক্ত করা হতে পারে। জেলার ওই তিন জঙ্গলেই জিপসি সাফারি হয়। উৎকর্ষ বাংলার জেলা আধিকারিকের দাবি, ওই সাফারিতে গাইডের কাজ করে যুবক যুবতীরা স্বনির্ভর হওয়ার দিকে এগিয়ে যাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ