Bartaman Logo
১০ জুন, ২০২৬

জোয়ার আসবে জম্মু-কাশ্মীরের পর্যটনে, আশা উপত্যকাবাসীর

ভরা মরশুমের মধ্যেই ছন্দপতন। পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। এরপরই কার্যত মুখ থুবড়ে পড়েছে জম্মু ও কাশ্মীরের পর্যটন।

জোয়ার আসবে জম্মু-কাশ্মীরের পর্যটনে, আশা উপত্যকাবাসীর
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদাতা, শ্রীনগর: ভরা মরশুমের মধ্যেই ছন্দপতন। পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। এরপরই কার্যত মুখ থুবড়ে পড়েছে জম্মু ও কাশ্মীরের পর্যটন। বাড়তি আয় তো দূর, বুকিং বাতিল সামাল দিতেই হিমশিম অবস্থা উপত্যকার পর্যটন ব্যবসায় যুক্তদের। এই দমবন্ধ পরিস্থিতির মধ্যেই এক ঝলক তাজা বাতাস বয়ে নিয়ে এসেছে বন্দেভারত এক্সপ্রেস উদ্বোধনের খবর। আজ শুক্রবার কাটরা থেকে শ্রীনগরের মধ্যে এই সুপারফাস্ট ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এতেই ফের আশায় বুক বাঁধছে কাশ্মীর। স্থানীয়দের আশা, বন্দেভারত এক্সপ্রেসই ফের পর্যটনের হাল ফেরাবে। উপত্যকায় ফের ঢল নামবে ভ্রমণ পিপাসুদের।

Advertisement

শ্রীনগরে বহুদিন ধরে ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন ফারুক আহমেদ কুট্টু। তাঁর কথায়, পহেলগাঁও জঙ্গি হামলা পর্যটন ব্যবসায় আঘাত হেনেছে। বাতিল হয়েছে একের পর এক বুকিং। এক মাসের বেশি সময় কেটে যাওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পর্যটকরা আসছেন। তবে সেই সংখ্যা খুব কম। এবার বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে পর্যটনে গতি আসবে বলে আশা করছি। এছাড়া, নয়া এই প্রিমিয়াম ট্রেনে যাতায়াতের খরচও অনেক কমবে বলেও তাঁরা মনে করছেন। ফলে কাশ্মীর-ট্যুর সকলের আয়ত্তের মধ্যে চলে আসবে। কুট্টু জানিয়েছেন, মূলত পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র থেকে ফের ফোন আসতে শুরু করেছে। উপত্যকার আর এক ট্রাভেল এজেন্ট মুজাম্মিল রশিদের আশা, নয়া ট্রেন উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কাশ্মীরে পর্যটনের পক্ষে জোরালো বার্তা দেবেন। প্রধানমন্ত্রী ইতিবাচক বার্তার প্রভাব সুদূরপ্রসারী। পর্যটকদের মধ্যে সাহস জোগাতেও তা সাহায্য করবে। ফলে তাঁরা সন্ত্রাসবাদের লালচক্ষুকে উপেক্ষা করে ছুটে আসবেন ভূস্বর্গে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ