Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মৌলপুর হাসপাতালের ভিতরে গড়ে উঠেছে টোটো ‘স্ট্যান্ড’, ক্ষুব্ধ রোগীরা

গত বছর পুরাতন মালদহ ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের ভিতরে টোটো ‘স্ট্যান্ড’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেবার স্বাস্থ্য আধিকারিক দাঁড়িয়ে থেকে টোটো চালকদের বাইরে যাওয়ার নির্দেশ দেন।

মৌলপুর হাসপাতালের ভিতরে গড়ে উঠেছে টোটো ‘স্ট্যান্ড’, ক্ষুব্ধ রোগীরা
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: গত বছর পুরাতন মালদহ ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের ভিতরে টোটো ‘স্ট্যান্ড’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেবার স্বাস্থ্য আধিকারিক দাঁড়িয়ে থেকে টোটো চালকদের বাইরে যাওয়ার নির্দেশ দেন। ওই ঘটনার বছর পার হলেও হাসপাতাল চত্বরে টোটোর দৌরাত্ম্য কমেনি বলে অভিযোগ উঠছে। মঙ্গলবার দেখা যায়, বহির্বিভাগের সামনে একাধিক টোটো দাঁড়িয়ে থাকায় রোগীদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে। তাঁরা সরতে বললেও গ্রাহ্য করছেন না টোটো চালকরা।

Advertisement

পুরাতন মালদহ শহরে এই গ্রামীণ হাসপাতাল বেশ গুরুত্বপূর্ণ। শহরের ২০টি ওয়ার্ডের পাশাপাশি ৬টি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ ওই হাসপাতালের উপর নির্ভরশীল। রাজ্য সড়কের পাশেই হাসপাতাল হওয়ায় টোটো চালকেরা অস্থায়ী স্ট্যান্ড করে যাত্রী তুলছেন বলে দাবি। স্থানীয় বাসিন্দা ও রোগীর পরিজন ইন্দ্রজিৎ পাণ্ডে বলেন, হাসপাতালে অ্যাম্বুলেন্স এলে ভিতরে ঢুকতে সমস্যা হয়। টোটো চালকেরা অনেক সময় রাস্তা থেকে সরতে চান না। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হলেও কাজের কাজ কিছুই হয় না। স্থানীয়দের দাবি, হাসপাতালে ঢোকার মুখে ভিতরে অনেক টোটো দাঁড়িয়ে  থাকে। পুলিস বা সিভিক কড়াকড়ি করলে টোটো চালকরা সরে যান। নাহলে তাঁরা কারও কথা শোনেন না। পুরাতন মালদহ ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার বলেন, সম্প্রতি একটি মিটিংয়ে টোটোর বিষয়টি জানিয়েছিলাম। বিষয়টি থানার দেখা উচিত। আইএনটিটিইউসি মালদহ জেলার সহ সভাপতি বাপ্পা কর বলেন, মৌলপুর হাসপাতালের সামনে যে সমস্ত টোটো চালকেরা দাঁড়িয়ে থাকেন, তাঁরা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত নন।  বিষয়টি প্রশাসন খতিয়ে দেখুক। মালদহ থানার পুলিস জানিয়েছে,হাসপাতাল থেকে টোটো স্ট্যান্ড অনেকবার সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।  মৌলপুর হাসপাতালের ভিতরেই টোটো স্ট্যান্ড।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ