Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

নেওটিয়া গেটওয়েলে রোবোটিক প্রযুক্তিতে টোটাল নি রিপ্লেসমেন্ট

উত্তরবঙ্গে প্রথম অত্যাধুনিক রোবোটিক অ্যাসিস্টেড প্রযুক্তির মাধ্যমে টোটাল নি রিপ্লেসমেন্ট পরিষেবা চালু করল নেওটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হাসপাতাল।

নেওটিয়া গেটওয়েলে রোবোটিক প্রযুক্তিতে টোটাল নি রিপ্লেসমেন্ট
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গে প্রথম অত্যাধুনিক রোবোটিক অ্যাসিস্টেড প্রযুক্তির মাধ্যমে টোটাল নি রিপ্লেসমেন্ট পরিষেবা চালু করল নেওটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এই রোবোটিক পদ্ধতির সাহায্যে রোগীর হাঁটুর গঠন ও শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী অস্ত্রোপচারের পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে। অস্ত্রোপচারের সময় রিয়েল টাইম গাইডেন্সের মাধ্যমে হাড়ের প্রয়োজনীয় অংশ কাটা, ইমপ্ল্যান্টের অবস্থান নির্ধারণ, জয়েন্টের অ্যালাইনমেন্ট ও সফট টিস্যু ব্যালান্স বজায় রাখতে সার্জনকে সহায়তা করবে এই প্রযুক্তি। তবে পুরো প্রক্রিয়াই সার্জনের নিয়ন্ত্রণে থাকবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। 

Advertisement

রোবোটিক নি রিপ্লেসমেন্ট অপারেশনের নেতৃত্বে রয়েছেন অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির লিড কনসালট্যান্ট ডাঃ সব্যসাচী ঘোষ, ডাঃ বিকাশ মোদি ও ডাঃ বিশাল পাখরিন। হাসপাতালের দাবি, প্রযুক্তির ব্যবহারে ইমপ্ল্যান্ট স্থাপনে নির্ভুলতা বৃদ্ধি এবং দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব। এর ফলে উন্নত হাঁটু প্রতিস্থাপনের জন্য উত্তরবঙ্গের রোগীদের বাইরে যাওয়ার প্রয়োজন কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

Advertisement
সম্পর্কিত সংবাদ