Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

নাবালকের উপর অত্যাচার ওড়িশায়

এক নাবালককে অর্ধনগ্ন করে বেধড়ক মারধর! ওড়িশার কটকে এমনই অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ।

নাবালকের উপর অত্যাচার ওড়িশায়
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কটক: এক নাবালককে অর্ধনগ্ন করে বেধড়ক মারধর! ওড়িশার কটকে এমনই অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। নেটমহলে ঘটনার বিপুল নিন্দার পাশাপাশি শুরু হয় ওড়িশা পুলিশের সমালোচনাও। চপের মুখে অবশেষে এই মামলায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে খবর। জানা গিয়েছে, কটকের চৌলিয়াগঞ্জ থানা এলাকায় ওই ঘটনা ঘটে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বেশ কয়েকজন যুবক ওই নাবালককে ঘিরে দাঁড়িয়ে তাকে পোশাক খুলতে বাধ্য করছে। একইসঙ্গে চলছে গালিগালাজ ও মারধর। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারা ও জুভেনাইল আইনে এফআইআর দায়ের করা হয়েছে। ওই ভিডিয়ো যাতে আর না ছড়ানো হয়, সে ব্যাপারে জনসাধারণের কাছে অনুরোধ করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ