কামপালা: ছিনতাইবাজের আক্রমণে নিহত ফুটবলার। এমন ঘটনায় তোলপাড় উগান্ডা। দেশের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব এসসি ভিলার অধিনায়ক ছিলেন ডেভিড ওওরি (২৭)। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িক কাছেই একদল ছিনতাইবাজের কবলে পড়েনি তিনি। বাধা দেওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। উলটে ক্ষিপ্ত ছিনতাইবাজরা রাস্তার পাথর কুড়িয়ে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর অহত অবস্থায় ওওরিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ওওরির প্রয়াণে উগান্ডা ফুটবল সংস্থার পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়। এসসি ভিলার তরফে বলা হয়, ‘শুধু ফুটবলার হিসাবেই নয়, মাঠের বাইরেও দারুণ এক মানুষকে হারালাম আমরা। ঘটনার নিন্দা জানানোর কোনও ভাষা নেই।’



