Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ ময়নাগুড়ি মর্নিংস্টার স্কুলের বসন্ত উৎসব ‘রাঙিয়ে দিয়ে যাও’

আজ, সোমবার রঙিন শোভাযাত্রার মধ্যদিয়ে বসন্ত উৎসবের সূচনা হতে চলেছে ময়নাগুড়ির মর্নিংস্টার স্কুলে।

আজ ময়নাগুড়ি মর্নিংস্টার স্কুলের বসন্ত উৎসব ‘রাঙিয়ে দিয়ে যাও’
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: আজ, সোমবার রঙিন শোভাযাত্রার মধ্যদিয়ে বসন্ত উৎসবের সূচনা হতে চলেছে ময়নাগুড়ির মর্নিংস্টার স্কুলে। ‘রাঙিয়ে দিয়ে যাও’ নামে এই বসন্ত উৎসব আজ সকাল ১১টা থেকে স্কুলে শুরু হবে। ময়নাগুড়ি শহরের দেবিনগরপাড়ার বেসিক স্কুল মাঠে বসন্ত উৎসবে ২০০ জনের বেশি অংশগ্রহণ করবে। স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকেরা একত্রিত হয়ে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবেন। 

Advertisement

১৯৭৭ সালে পথ চলা শুরু হয় মর্নিংস্টার স্কুলের। তবে ২১ বছর ধরে ‘রাঙিয়ে দিয়ে যাও’ নামে বসন্ত উৎসব হয়ে আসছে। অনুষ্ঠানের দিন ৩১ জানুয়ারি এই স্কুলের পক্ষ থেকে যে আনন্দমেলা হয়েছিল এবং সরস্বতী পুজোর দিন হওয়া বিজ্ঞান মেলার পুরস্কার দেওয়া হবে। স্কুল থেকে জানা গিয়েছে, বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা সকলেই সার্টিফিকেট এবং প্রাইজ পাবে। পাশাপাশি আনন্দমেলায় প্রস্ফুটিত কুড়িতে অংশগ্রহণকারী চারটি বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি আনন্দমেলায় মায়েদের হাতে তৈরি খাবারের স্টল দেওয়া হয়েছিল। এরমধ্যে সেরার সেরা যিনি হয়েছেন তাঁকেও পুরস্কার দেওয়া হবে। 
মর্নিংস্টার স্কুলে বসন্ত উৎসবে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। তারা নাচ , গান ও কবিতায় অংশ নেবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও রয়েছে নাচ-গান। সেই সঙ্গে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা একত্রিত হয়ে ভেষজ আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে দেবে। 
স্কুলের অধ্যক্ষ পিয়ালি বণিক ঘোষ বলেন, ফেব্রুয়ারি মাস থেকে পড়াশোনার পাশাপাশি ‘রাঙিয়ে দিয়ে যাও’ উৎসবে অংশগ্রাহণের জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয়েছে। আমরা পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে চাই। স্কুলের খুদে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে খুব আনন্দ পায়। জীবনে প্রত্যেক ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত হোক সেই কামনা করেই আমরা এগিয়ে চলেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ