Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬

আজ সংসদ থেকে কমিশনের দপ্তর পর্যন্ত অভিযান বিরোধী ‘ইন্ডিয়া’-র

আজ মঙ্গলবার কি ফের রাজধানীর স্মৃতি উসকে দেবে মোদি বিরোধী জোট ‘ইন্ডিয়া?’ ভোট চুরির প্রতিবাদে ২০২৫ সালের ১১ আগস্ট যেভাবে সম্মিলিত বিরোধী দলের সাংসদরা সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিযান করেছিলেন, আজ একইভাবে রাস্তায় নামছেন রাহুল-মহুয়া-অখিলেশরা।

আজ সংসদ থেকে কমিশনের দপ্তর পর্যন্ত অভিযান বিরোধী ‘ইন্ডিয়া’-র
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ মঙ্গলবার কি ফের রাজধানীর স্মৃতি উসকে দেবে মোদি বিরোধী জোট ‘ইন্ডিয়া?’ ভোট চুরির প্রতিবাদে ২০২৫ সালের ১১ আগস্ট যেভাবে সম্মিলিত বিরোধী দলের সাংসদরা সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিযান করেছিলেন, আজ একইভাবে রাস্তায় নামছেন রাহুল-মহুয়া-অখিলেশরা। তবে এবার থাকছে না আম আদমি পার্টি। গরহাজির দক্ষিণের দল ডিএমকে’ও। সংসদ ভবন থেকে সকাল সাড়ে ১০ টায় শুরু হবে মিছিল। 

Advertisement

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ সামনে আসতেই বিরোধীরা ফের একবার ভোট চুরির প্রতিবাদে সরব। এবার তাঁদের বাড়তি শক্তি জেন জি’র দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা যৌথ কোনো কর্মসূচি এখনো না নিলেও উভয়ের ইস্যু একটাই—জ্ঞানেশ কুমারকে পদচ্যূত করা। বিরোধীদের অভিযোগ, ২০২৩ সালে মোদি সরকার আইন অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারের কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সেই রক্ষাকবচকেই অপব্যহার করছেন মোদি-শাহর পছন্দের পাত্র জ্ঞানেশ কুমার।  
২০২৩ সালে সংসদে ওই বিল পাশ করার সময় বিজেপি বিরোধী ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল বলে সোমবার ফের একবার মনে করিয়ে দিয়েছে বিরোধীরা। একইসঙ্গে জানিয়ে দিয়েছে, সেদিন ১৪৬ জনকে সাসপেন্ড করা হয়েছিল। আর মঙ্গলবার তার চেয়েও অধিক সংখ্যায় সাংসদ নামবে রাস্তায়। যদিও বিরোধীদের আশঙ্কা, সংসদ ভবন থেকে বেরনোর পরেই তাঁদের আটকে দেবে দিল্লি পুলিশ। তাই কোন রাস্তা দিয়ে গেলে নির্বাচন সদনের কাছাকাছি পৌঁছানো যায়, তা নিয়ে ইন্ডিয়ার নেতানেত্রীরা  আলোচনা করছেন। তবে আজ আন্দোলনেই থামছে না বিরোধীরা। বিশেষত কংগ্রেস। ১০-২০ অক্টোবর হবে ব্লকস্তরে প্রতিবাদ কর্মসূচি। ২৫ অক্টোবর থেকে এক মাস গ্রামে গঞ্জে পথসভা করে প্রচার হবে মোদি-শাহর সঙ্গে জ্ঞানেশ কুমারের আঁতাতের অভিযোগ। ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের জনসভা। ২৫-২৬ নভেম্বর দিল্লি চলো বাইক মিছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ