Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টানটান ম্যাচে জয়ী আদিত্য স্মৃতি সঙ্ঘ  

টানটান ম্যাচে জয়ী আদিত্য স্মৃতি সঙ্ঘ
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে রবিবার জাগরণী সঙ্ঘ ও আদিত্য স্মৃতি সঙ্ঘের খেলাটি টাই হয়। দু’দলের স্কোর সমান হওয়ায় ক্রীড়া সংস্থার নিয়ম অনুযায়ী প্রথম ২০ ওভারের রানের ভিত্তিতে জয়ী হয় আদিত্য স্মৃতি সঙ্ঘ। এদিন শহরের রাধারানি স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় জাগরণী সঙ্ঘ। ২৯ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় আদিত্য স্মৃতি সঙ্ঘ। দলের হয়ে সায়ন চক্রবর্তী ৩৩ বলে ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। এছাড়াও সিশল দাস ২৬ রান করেন। জাগরণী সঙ্ঘের কৌশিক দে ৭ ওভারে ২টি মেডেন সহ ২৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়াও শুভম গোস্বামী ২২ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। রান তাড়া করতে নেমে ৩১.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় জাগরণী সঙ্ঘ। টাই থাকা অবস্থায় জয়ের রান নিতে গিয়ে রানআউট হন শতদল মিত্র। জাগরণী সঙ্ঘের সঞ্জীব দাস ২৭ বলে ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। আদিত্য স্মৃতি সঙ্ঘের হয়ে দেব্যজিৎ মুর্মু ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। হিমাদ্রিশেখর মণ্ডল ২৫ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। সায়ন চক্রবর্তী ১৮রান দিয়ে ২টি উইকেট নেন। টাই হওয়া ম্যাচে প্রথম ২০ ওভারে আদিত্য স্মৃতি সঙ্ঘ ১১৩ রান তুলেছিল। অন্যদিকে, জাগরণী সঙ্ঘ ৬৭ রান করে। আদিত্য স্মৃতি সঙ্ঘকে তার ভিত্তিতে জয়ী ঘোষণা করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ