সংবাদদাতা, রঘুনাথপুর: তিনটি পৃথক ঘটনায় বুধবার তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুজন গুরুতর জখম হয়েছে। বর্তমানে তাঁদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনা ঘিরে রঘুনাথপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রঘুনাথপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের জয়চন্ডী পাহাড় এলাকার কালী পাহাড়ে মেলা বসেছিল। সেখানে মেলা দেখতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় তিন মহিলা গুরুতর জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন এদিন জোৎস্না বাউরির (৪৪) মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার বাড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডে। ঘটনায় অপর ২ জখম মহিলা রঘুনাথপুর সুপার স্পেশালিটি চিকিৎসাধীন রয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ঘটনা ঘিরে ওয়ার্ডের শোকের ছায়া নেমে এসেছে।
পুলিস জানিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, ওইদিন আমার ওয়ার্ডের তিন মহিলা মেলা দেখতে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন যুবক একটি গাড়ি নিয়ে শহরের দিকে আসছিল। আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনজন মহিলাকে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমিও হাসপাতালে যায়। ঘটনায় আমরা মর্মাহত।
এদিকে বুধবার কাশীপুর থানা এলাকার এক ব্যক্তির জলে ডুবে মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চাঁদপদ সরেন (৪৩)। তাঁর বাড়ির কাশীপুর থানার সিজা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদবাবু মঙ্গলবার দুপুরে স্নান করতে গ্রামের পুকুরে গিয়েছিল। সেখানে তিনি মাথা ঘুরে পড়ে গিয়ে জলে তলিয়ে যায়। গ্রামবাসীদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা চলাকালীন এদিন মৃত্যু হয়েছে। মৃতের ছেলে কৌশিক সরেন বলেন, জলে তলিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা বাবাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে এসেছিলাম।পুলিস জানিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, ওইদিন আমার ওয়ার্ডের তিন মহিলা মেলা দেখতে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন যুবক একটি গাড়ি নিয়ে শহরের দিকে আসছিল। আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনজন মহিলাকে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমিও হাসপাতালে যায়। ঘটনায় আমরা মর্মাহত।
এদিকে বুধবার কাশীপুর থানা এলাকার এক ব্যক্তির জলে ডুবে মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চাঁদপদ সরেন (৪৩)। তাঁর বাড়ির কাশীপুর থানার সিজা গ্রামে।
অপরদিকে গোরুর গুঁতোই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রসরাজ মাহাত (৭০)। তাঁর বাড়ি পাড়া থানার সড়বেড়িয়া গ্রামে।
বৃদ্ধের ভাই সুবোধ মাহাত বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মাঠ থেকে গোরুগুলি বাড়িতে আসে। তারপর দাদা গোয়াল ঘরে সেগুলিকে বাঁধতে যায়। সেই সময় একটি গোরু দাদাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনায় তিনি গুরুতর জখম হয়। তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন এদিন সকালে মৃত্যু হয়।
পুলিস জানিয়েছে, তিনটি ঘটনায় পৃথকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তিনটি দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া পাঠানো হয়। ঘটনাগুলির তদন্ত শুরু হয়েছে।



