Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিনটি গ্রামের জন্য সলিড ওয়েস্ট প্রকল্প

তিনটি গ্রামের জন্য সলিড ওয়েস্ট প্রকল্প
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: পরিবেশ রক্ষার দিকে একধাপ এগিয়ে গেল জলপাইগুড়ি সদর ব্লকের তিনটি গ্ৰাম। এই প্রথম চালু হল সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। সোমবার নগর বেরুবাড়ি, খারিজা বেরুবাড়ি-২ এবং দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের মধ্যে দুটি করে সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প ও তিনটি করে ই-রিক্সার উদ্ধোধন হয়। এদিন প্রকল্পগুলোর ফিতে কেটে সূচনা করেন সদর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয়কুমার রায়।
Advertisement
এতদিন জলপাইগুড়ি সদর ব্লকের এই তিনটি গ্ৰাম পঞ্চায়েত এলাকায়  সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প না থাকায় যত্রতত্র আবর্জনা পড়ে থাকত। ফলে, একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছিল, অন্যদিকে এলাকায় ছড়াচ্ছিল বিশ্রী দুর্গন্ধ। তবে এই প্রকল্পের ফলে, এখন এই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী সহ গ্ৰাম পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। এই তিনটি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দাদের বাড়িতে আবর্জনা ফেলার জন্য বালতি দেওয়া হবে। বেরুবাড়ি বাজার, মানিকগঞ্জ, মালকানি, সাতকুড়া বাজার এলাকায় দেওয়া হবে ডাস্টবিন। এরপর প্রতিদিন নির্দিষ্ট সময়ে ই-রিক্সাগুলো গিয়ে ওই সব আবর্জনা সংগ্রহ করে নিয়ে এসে সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট হাব প্রকল্পটিতে ফেলবে। 
এবিষয়ে জলপাইগুড়ি সদর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয়কুমার রায় বলেন, সদর ব্লকের এই তিনটি গ্ৰাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হল। অন্য গ্ৰামপঞ্চায়েতগুলোতেও কাজ শুরু হয়েছে। এই প্রকল্প চালু হওয়ায় সবথেকে বেশি খুশি হয়েছে গ্ৰাম পঞ্চায়েতের এলাকার মানুষজন।
সম্পর্কিত সংবাদ