Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূলের প্রাথমিক শিক্ষক সম্মেলন

তৃণমূলের প্রাথমিক শিক্ষক সম্মেলন
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার সম্মেলন হয়েছে। শনিবার রানাঘাট শহরের ওল্ড বহরমপুর রোডে একটি ভবনে এই শিক্ষক সম্মেলন ও বিজয়া সম্মিলনি হয়। সেখানে শিক্ষকদের পাশাপাশি নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, সংগঠনের সভাপতি সঞ্জীব রায়, প্রবীণ তৃণমূল নেতা শঙ্কর সিংহ, রাজ্য তৃণমূল যুব সভাপতি শুভঙ্কর সিংহ, রানাঘাট পুরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষক সংগঠনের এই সম্মেলনে এদিন উপচে পড়া ভিড় ছিল। রাজ্যে আরজি কর ইস্যুতে তৃণমূল এতদিন কিছুটা ব্যাকফুটে ছিল। তাই শিক্ষকদের সম্মেলনে উপচে পড়া ভিড় দেখে শাসকদলের নেতৃত্ব স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। রানাঘাট তথা দক্ষিণ নদীয়ায় দলের শিক্ষক সংগঠন চাঙ্গা থাকায় তৃণমূল বাড়তি সুবিধা পাবে বলেই তাঁরা মনে করছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ