সংবাদদাতা, চোপড়া: ভোটে বিরোধী দল যে বুথে লিড পেয়েছে, সেই বুথে উন্নয়নমূলক কোনও কাজ হবে না। তৃণমূল নেতার এই বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে চোপড়ায়। মঙ্গলবার রাতে চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ১০৭ নম্বর বুথ সম্মেলন হয়। সেখানেই এই হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল কনভেনার জরিফুল ইসলাম।
Advertisement
দলীয় সম্মেলনের মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে জরিফুল বলেন, ‘দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সাতটি বুথকে দলের নির্দেশে কোনও উন্নয়নমূলক কাজ দেওয়া হবে না। ওই বুথগুলিতে কাজের টেন্ডার পাশ হয়ে গেলেও সেটাকে বাতিল করার নির্দেশ দিয়েছে দল’।
তৃণমূল নেতার এই বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস, সিপিএম। সিপিএমের চোপড়া দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার বলেন, তৃণমূল একটা অগণতান্ত্রিক দল। তাই সেই দলের নেতারা এইসব ভুলভাল মন্তব্য করছেন। জরিফুলের এই বক্তব্যকে সমর্থন করেননি দলের নেতারা। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলীয়ভাবে এরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি। তৃণমূল নেতা জরিফুলের সাফাই, ওই বুথগুলিতে উন্নয়ন হলেও দল ভোট পাচ্ছে না। এটাই বোঝাতে চেয়েছি।
গত লোকসভা নির্বাচনে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ওই সাতটি বুথে লিড পায়নি তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে দাসপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু গত লোকসভায় সাতটি বুথে তৃণমূল কংগ্রেস বিরোধীদের থেকে কম ভোট পায়। ওই সাত বুথে ভোট কম পাওয়াতেই তৃণমূল নেতার এই ফতোয়া বলছেন বিরোধীরা।
তৃণমূল নেতার এই মন্তব্যে কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের চোপড়া ব্লক সভাপতি মহম্মদ মসিরউদ্দিন। তিনি জানান, লোকসভা নির্বাচনে বিরোধীরা ৭ টি বুথে লিড পেয়েছে, তাতেই এত জ্বালা। পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে হলে তো পুরো অঞ্চলটাই বিরোধীদের হাতে থাকত।