নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের চা বাগানের বুথগুলিতে ক্রমেই শক্তিবৃদ্ধি হচ্ছে তৃণমূলের। অন্তত ভোটের ফল তারই প্রমাণ দিচ্ছে। সর্বশেষ মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, চা বাগানের ১০০টি বুথের মধ্যে ৮১টিতে জয়ী হয়েছে তৃণমূল। জয়ের এই সাফল্য ধরে রেখেই এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আগামী জানুয়ারি মাসের গোড়া থেকেই তা শুরু হয়ে যাবে। কর্মসূচি চলবে বছরভর।
Advertisement
উত্তরবঙ্গের কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, নাগরাকাটা ও মাল বিধানসভা কেন্দ্রের চা-বাগান এলাকার বুথগুলিতে টানা কর্মসূচি নিয়েছে আইএনটিটিইউসি। এই ছয় বিধানসভা কেন্দ্রের চা-বলয়ে ৪৮৩টি বুথ রয়েছে। আগামী ৩ জানুয়ারি থেকে এই বুথগুলিতে কর্মসূচি শুরু হচ্ছে। লাগাতার মিটিং, মিছিল, সভা হবে। সেখানে তথ্য দিয়ে তুলে ধরা হবে, চা বাগানের উন্নয়নে কেন্দ্রের সরকার কিছুই করেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার কীভাবে উন্নয়ন করে চলেছে। তথ্য বলছে, ২০১৯ সালে লোকসভা ভোটের ফলে দেখা গিয়েছে ওই ৪৮৩টি বুথের মধ্যে ১৫টিতে তৃণমূলের জয় এসেছিল। কিন্তু ২০২১ সালে চা বলয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মতৎপরতার জেরে ভোটের বাক্সেও ভালো ফল দেয়। ২০২৪ সালে ২৪৪ বুথে জয় পায় তৃণমূল। এই প্রেক্ষাপটেই ৪৮৩টি বুথে কর্মসূচির মধ্যে দিয়ে শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করার দিয়ে ঝুঁকেছে আইএনটিটিইউসি। ৩-১৪ জানুয়ারি পর্যন্ত ৪৮৩টি জায়গায় লাগাতার কর্মসূচি করবে তৃণমূলের শ্রমিক সংগঠন। ১৫ তারিখ আলিপুরদুয়ার পিএফ অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। পরদিন জলপাইগুড়ি রিজিওনাল পিএফ ঘেরাও করে কর্মসূচি করবে তৃণমূলের শ্রমিক শাখা।
পরবর্তী ধাপে মাটিগাড়া নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের দিকে নজর দিয়েছে আইএনটিটিইউসি। এই দুই বিধানসভা কেন্দ্রের ৭৮টি বুথে ১৮-২০ জানুয়ারি কর্মসূচি হবে। ২১ জানুয়ারি শিলিগুড়ি পিএফ অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে তৃণমূলের শ্রমিক শাখার। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মূল লক্ষ্য চাবাগানের সংগঠনকে আরও শক্তিশালী করা। লাগাতার কর্মসূচি শুরু হচ্ছে। শ্রমমন্ত্রী মলয় ঘটকসহ তৃণমূলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।