সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার মালদহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজোলে অন্নদাশঙ্কর সদনে কর্মিসভা হয়। উপস্থিত ছিলেন নেত্রী সাগরিকা সরকার সহ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অন্যান্য নেত্রীরা। সাগরিকা বলেন, রাজ্যের নির্দেশে কর্মিসভা হচ্ছে। সেখানে দলের কর্মীদের নিয়ে বৈঠক করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প গ্রামে-গঞ্জে আরও ছড়িয়ে দিতে কর্মীদের বার্তা দেওয়া হয়েছে।



