নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শনিবার তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বর্ধিত সভা হল। এই সভায় তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক দীনেন রায়, জেলা সাধারণ সম্পাদক মহম্মদ রফিক সহ অন্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী নির্বাচনে দলের রণকৌশল নিয়ে নানা আলোচনা হয়। শাসকদলের জেলা নেতৃত্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দিয়েছে। এদিন দলীয় নেতৃত্ব বিভিন্ন অভাব-অভিযোগের কথাও সভায় তুলে ধরেন।



