সংবাদদাতা, রামপুরহাট: সোমবার সকালে রামপুরহাটে কংগ্রেস ছেড়ে বেশ কয়েকজন তৃণমূলে যোগ দিলেন। শহর কার্যালয়ের সামনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। আশিসবাবু বলেন, এদিন শহরের যুব কংগ্রেস সভাপতি তুহিন চৌধুরী, কংগ্রেসের শহর সহ সভাপতি তাজু শেখ, দলের ১০নম্বর ওয়ার্ড সভাপতি নিজানুর রহমান সহ ১০জন তৃণমূলে যোগ দিলেন। এলাকার সাতজন শিক্ষকও এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। তুহিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখেই তৃণমূলে যোগ দিলাম। যদিও কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, যারা নিজেদের কংগ্রেসের পদাধিকারী পরিচয় দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের কাউকে চিনি না।



