সংবাদদাতা, করণদিঘি: দোমহনা গ্ৰাম পঞ্চায়েতের মাটিয়ারি গ্ৰামের ৫০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল বিধায়ক গৌতম পালের হাত ধরে। বিধায়কের দাবি, রাজ্যের একাধিক উন্নয়নমূলক কাজ দেখে পরিবারগুলি তৃণমূল যোগদান করল। বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা বলেন, বিজেপি কর্মীদের ভুল বুঝিয়ে দলে যোগদান করিয়েছে তৃণমূল।



