সংবাদদাতা, তুফানগঞ্জ: বৃহস্পতিবার তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর ২ গ্রাম পঞ্চায়েতের গড়ভাঙা এলাকায় তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিজেপির অঞ্চল প্রমুখ মণীন্দ্রচন্দ্র সরকার, ৫০ নম্বর বুথ সভাপতি সন্তোষ সাহা সহ ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের তুফানগঞ্জ-২ ব্লক সহ সভাপতি নিরঞ্জন সরকার।
Advertisement
তিনি বলেন, তৃণমূলের উন্নয়নে শামিল হতে প্রত্যেকেই আমাদের দলে যোগদান করেছেন। এরফলে এলাকায় দল আরও শক্তিশালী হল। বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কনভেনর বিমল পাল বলেন, এই যোগদানের ফলে সংগঠনে কোনও প্রভাব পড়বে না।



