সংবাদদাতা, তুফানগঞ্জ: সোমবার বিজেপির ৩ নম্বর মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি সজল সরকার সহ মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ১২ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তুফানগঞ্জ ১ (ক) ব্লক সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রী। তিনি বলেন, তৃণমূল জমানায় উন্নয়ন দেখে তাঁরা আমাদের দলে যোগদান করেছেন। বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস বলেন, এঁরা কেউই আমাদের দলের সঙ্গে যুক্ত নন।



