সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর বাসুরিয়া তৃণমূলের অঞ্চল সভাপতির একটি অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় অস্বস্তিতে জেলা নেতৃত্ব।
Advertisement
অঞ্চল তৃণমূল সভাপতি সাহেব সরকারের ছবি দিয়ে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। সেখানে শোনা যাচ্ছে ব্যক্তির জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ে কথোপকথন। সাহেব বলছেন, ৫০ হাজার টাকা দিলে জমি সংক্রান্ত বিষয়ে কিছু বলব না। টাকা দিতে হবে পার্টি অফিসে এসে। অডিও নিয়ে শোরগোল শুরু হতেই সাহেব পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠস্বর নকল করা হয়েছে। এবিষয়ে কিছুই জানেন না। অভিযোগ প্রসঙ্গে সাহেবের মন্তব্য, অডিওর বিষয়ে কিছুই জানি না। এলাকার বিরোধীদের চক্রান্তের শিকার হয়েছি। এআই টেকনোলজি ব্যবহার করে আমাকে ও আমার দলকে কালিমালিপ্ত করছে। এর শেষ দেখে ছাড়ব।
রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ও গঙ্গারামপুর ব্লক সভাপতি শঙ্কর সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ সাহেব। লোকসভা নির্বাচনের আগে বিপ্লবের হাত ধরেই বাসুরিয়া অঞ্চল সভাপতির দায়িত্ব পেয়েছিলেন এই যুবনেতা। জেলা তৃণমূল নেতৃত্ব অডিওর বিষয়টি জানতেই তদন্তের নির্দেশ দিয়েছে।
জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, বাসুরিয়া অঞ্চল তৃণমূল সভাপতির কণ্ঠে একটি অডিও ভাইরাল হয়েছে। তিনি পাল্টা একটি ভিডিও করে বলেছেন এআই টেকনোলজি ব্যবহার করে কন্ঠস্বর নকল করা হয়েছে। গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকারকে তদন্ত করার নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে দল কড়া ব্যবস্থা নেবে। রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক গৌতম দাসও দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।