সংবাদদাতা, পুরুলিয়া: ঝালদা থানার কুশী গ্রামে এক তৃণমূল সমর্থকের গাড়ি এবং খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনটি জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই গ্রামের আরও এক বাসিন্দার ধানের গোলাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের শাস্তির দাবির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
Advertisement
কুশী গ্রামের বাসিন্দা জগৎ কুইরি বলেন, রাতে কোন দুষ্কৃতী তিনটে জায়গাতে একসঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে। একটি চার চাকার গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। হয়ে গিয়েছে। এছাড়া একটি গাড়িতে রাখা খড় এবং অন্য একটি জায়গায় মজুত খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাতে একজন গ্রামবাসী বিষয়টি জানতে পেরে আমাদের জানান। পরে অন্যান্য গ্রামবাসীদেরও ডাকা হয়। সবাই মিলে



