সংবাদদাতা, তুফানগঞ্জ: বুধবার রাতে তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
ঘটনাটি ঘটে বক্সিরহাট থানার মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারিতে। তবে ওই সময় অঞ্চল চেয়ারম্যান নীহার বড়ুয়া সেখানে ছিলেন না। ছিলেন তাঁর ভাগ্নে। গুলির আওয়াজ পেতেই জানালা দিয়ে পালিয়ে কোনওক্রমে প্রাণ বাঁচান ওই যুবক। নীহারবাবুর মা চৈতি বর্মন বড়ুয়া তুফানগঞ্জ-২ ব্লক তৃণমূলের সভানেত্রী। নীহারবাবু বেশিরভাগ সময় নিজের ক্রাসার মিলে রাতে থাকেন। ঘটনাচক্রে তিনি সেই রাতে ক্রাসার ক্যাম্পাসের ওই বাড়িতে ছিলেন না। ওই ঘরে তাঁর ভাগ্নে ঘুমিয়েছিলেন। নীহারবাবুর দাবি, পরিকল্পনা করে খুন করতেই রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসেছিল। কিন্তু তিনি ছিলেন না। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনওক্রমে জানালা দিয়ে পালিয়ে প্রাণরক্ষা পায় তাঁর ভাগ্নে।
এদিন নীহারবাবু বলেন, বুধবার দলীয় কাজকর্ম সেরে কোচবিহারের বাড়িতে যাই। রাতে সেখান থেকে জানতে পারি ক্রাসার মিলের ঘরের দরজা ভেঙে দুষ্কৃতীরা ভাগ্নেকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে গিয়ে লাগে। তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। যদিও তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়। তিনি বলেন, তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে।
তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার বলেন, ঘটনাস্থল থেকে গুলির একটি খোল উদ্ধার হয়েছে। এর সঙ্গে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।