Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল নেতার আম বাগান কেটে নষ্ট করল দুষ্কৃতীরা

তৃণমূল নেতার আম বাগান কেটে নষ্ট করল দুষ্কৃতীরা
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: মালদহের মানিকচকের ধনারাজ গ্রামে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছ’টি আম গাছ কাটার অভিযোগ উঠেছে। এক বার, দু’বার নয় পরপর তিন বার একই ঘটনা মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা মথুরাপুর অঞ্চল তৃণমূল সভাপতি অপু মণ্ডলের জমিতে হয়েছে। বৃহস্পতিবার রাতে গাছগুলি কেটে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। সুবিচারের আশায় মানিকচক থানার পুলিসের দ্বারস্থ হয়েছেন ওই তৃণমূল নেতা। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মথুরাপুরের তালিমনগর মৌজায় ১২ কাঠা নিজস্ব জমি রয়েছে অঞ্চল তৃণমূল সভাপতি অপু মণ্ডলের। তিন বছর আগে তিনি জমিতে আম গাছ লাগিয়েছেন। শুক্রবার সকালে দেখা যায় ছ’টি আমগাছ গোড়া থেকে কেউ বা কারা কেটে নষ্ট করেছে। অপু মণ্ডল বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এলাকারই কারও ষড়যন্ত্রে কেউ বা কারা পরিকল্পনা করে আমার বাগানের গাছ কেটেছে। এর আগেও বেশ কয়েকবার আমার জমিতে একই ঘটনা ঘটছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ