Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল নেতাদের উদ্যোগে বিদ্যুত্ পরিষেবা পেল দুঃস্থ পরিবার

তৃণমূল নেতাদের উদ্যোগে বিদ্যুত্ পরিষেবা পেল দুঃস্থ পরিবার
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: ল্যাম্পের আলোয় পড়াশোনা করে তিন মেয়ে আজ স্নাতক। কারণ ঘরে বিদ্যুত্ পরিষেবা নেই। তৃণমূল নেতৃত্বের সৌজন্য অবশেষে সেই পরিবার বিদ্যুত্ সংযোগ পেল। তাদের উদ্যোগে আলো জ্বললো ধূপগুড়ির মাগুরমারি-১ গ্রাম নিরঞ্জনপাঠের একটি পরিবারে। পড়শিদের সঙ্গে বিবাদের জেরে ভবেশচন্দ্র রায়ের পরিবারে দীর্ঘদিন ধরে বিদ্যুৎসংযোগ থেকে বিচ্ছিন্ন। দীপাবলিতে চারদিকে যখন আলোয় আলোকিত হয়, তখন অন্ধকারে রাত কাটাতে হত এই পরিবারকে। এমনকি ল্যাম্পের আলোতে পড়াশোনা করতে হয়েছে বাড়ির তিন মেয়েকে। পাশাপাশি মোবাইল চার্জ দিতেও যেতে হত অনেকটা দূরে। বিষয়টি জানতে পারেন ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এরপর তারা বিদ্যুৎ দপ্তরে  যোগাযোগ করেন। পড়শিদের নিয়ে বৈঠক করেন। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর ঘরে আলো জ্বলতে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি পরিবারের সদস্যরা। এদিন বিদ্যুৎ সংযোগের সময় উপস্থিত ছিলেন ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের গ্রামীণ ব্লক সভাপতি মলয় রায়, অঞ্চল সভাপতি প্রফুল্ল রায়, তৃণমূল নেতা বাবলু রায়, বিশ্ব রায়। বাড়ির বড় মেয়ে অদিতি রায় বলেন, মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে বলে অনলাইনে ভালোভাবে ক্লাস ও করতে পারতাম না। চারদিকে যখন আলোময়, তখন আমাদের বাড়ি অন্ধকার হয়ে থাকত। ভবেশচন্দ্র বলেন, কত চেষ্টা করছি, কিন্তু বিদ্যুৎ পৌঁছয়নি। অবশেষে তৃণমূল নেতৃত্বের সৌজন্য এটা সম্ভব হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ