সংবাদদাতা, ফালাকাটা: সারের কালোবাজারি বন্ধ করা এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সহ একাধিক বিষয় নিয়ে শনিবার সভা করল তৃণমূল কৃষক সংগঠন। ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকটি হয়। উপস্থিত ছিলেন জেলা কৃষক সংগঠনের সভাপতি প্রসেনজিৎ রায় সহ বুথ ও ওয়ার্ডস্তরের নেতৃত্বরা।



