Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কর্মীদের ভূতুড়ে ভোটার খোঁজার নির্দেশ

তৃণমূল কর্মীদের ভূতুড়ে ভোটার খোঁজার নির্দেশ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: রাজ্যে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের বিষয়ে সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী দাঁতন-১ ব্লক তৃণমূলের উদ্যোগে কর্মীদের নিয়ে বৈঠক হল। এদিনের বৈঠকে শাসকদলের কর্মীদের ব্লকের নয়টি পঞ্চায়েতের সমস্ত বুথে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বুথের প্রতিটি বাড়ি যাওয়ার বিষয়ে জোর দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
Advertisement
এদিন ব্লক তৃণমূল কার্যালয়ে এই বৈঠকে দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান উপস্থিত ছিলেন। সেখানে ব্লক তৃণমূল সভাপতি প্রতুল দাস, পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ দীপক ঘোষ ও প্রবীর গিরি, পঞ্চায়েতের উপপ্রধান দেবেশ দাস, রামচন্দ্র পড়্যা, সুশান্ত চন্দ সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বিধায়ক বলেন, বিজেপি অন্য রাজ্যে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে তাদের স্বার্থ কায়েম করতে চাইছে। এরাজ্যে তা হতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের প্রত্যেক কর্মী ভুতুড়ে ভোটার খুঁজে বের করতে ঝাঁপিয়ে পড়বে। এবিষয়ে এদিন তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বৈঠক শেষে দাঁতন বাজারে প্রতিবাদ মিছিল হয়। যাদবপুরে শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে দাঁতনের সরাইবাজার পর্যন্ত এই প্রতিবাদ মিছিল চলে। তৃণমূল নেতৃত্বের পাশাপাশি দলের নানা শাখা সংগঠনের নেতানেত্রীরাও এই মিছিলে পা মেলান। মিছিলে টিএমসিপি’র ব্লক সভাপতি ইন্দ্রজিৎ দাস, সূর্য মাইতি, শম্ভুজিৎ দাস সহ অন্যরা অংশ নেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ