সংবাদদাতা, গঙ্গারামপুর: উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাট কেন্দ্রে যখন উপ নির্বাচন, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ নিজের ঘর গোছাতে শুরু করেছেন। বিজেপি রাজ্য সভাপতির গড় দক্ষিণ দিনাজপুরে এসে মঙ্গলবার তিনঘণ্টা বৈঠক করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত। বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাশিমপুর এলাকায় কর্মী সম্মেলন করেন তিনি।
Advertisement
বৈঠকে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন অনন্ত। সূত্রের খবর, বৈঠকে অনন্ত কর্মীদের উদেশ্যে বলেন, তাঁর গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। তবে তাতে কোনও লাভ হবে না। কোচবিহারে বীর চিলা রায়ের জন্মজয়ন্তীতে জেলার কর্মীদের কোচবিহারে যাওয়ার আমন্ত্রণও জানান এদিনের মঞ্চ থেকে। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করতে রাজি হননি অনন্ত।



