সংবাদদাতা, পতিরাম: নিখোঁজ স্কুল শিক্ষকের মৃতদেহ আত্রেয়ী দিয়ে ভেসে গেল বাংলাদেশে। গত তিনদিন ধরে ওই শিক্ষক নিখোঁজ ছিলেন। বাংলাদেশের বিজিবি দেহটি উদ্ধার করে সেদেশের পুলিসের কাছে হস্তান্তর করে। বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মৃতের ছবি পাঠায়। এরপর বালুরঘাট থানার মাধ্যমে ছবি দেখে দেহটি শনাক্ত করেছে মৃতের পরিবার।
Advertisement
পুলিস জানিয়েছে, মৃত ওই শিক্ষকের নাম সুকান্ত চক্রবর্তী (৩৮)। বাড়ি শহরের তারণচন্দ্র স্কুলপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। আচমকা নিখোঁজ হয়ে যান। এরপরই ওপার থেকে দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। মৃত্যু নাকি আত্মহত্যা? তা নিয়ে ধন্দে মৃতের পরিবার। মৃতের বাবা সলিল চক্রবর্তী বলেন, তিনদিন ধরে ছেলে নিখোঁজ ছিল। কীভাবে ওর মৃত্যু হল জানি না। ছবি দেখে আমার ছেলেই মনে হয়েছে।
দেহটি বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ভাতশালা সংলগ্ন আত্রেয়ীতে উদ্ধার হয়। যা বাংলাদেশের সীমানার মধ্যে পড়ে। ওপারে মৃতদেহ মেলায় এপারে আনতে জটিলতা দেখা দিয়েছে। দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, দেহটি ফিরিয়ে নিয়ে আসার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।