সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বিহার থেকে মামার বাড়ি ঘুরতে এসে কালীপুজোর সন্ধ্যায় টুনি বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বছর আঠারোর এক তরুণের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের কড়িয়ালি তুড়িপাড়ায়। মৃতের নাম অভয় মণ্ডল (১৮)। তাঁর বাড়ি বিহারের বারসই থানার সুদানিতে।
Advertisement
পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তরুণের এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ মামার পরিবার।
দুর্গাপুজোর সময় অভয় মামার বাড়ি আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মামার বাড়ি আলোয় সাজিয়ে তুলতে টুনিবাল্ব লাগাচ্ছিলেন তিনি। বাড়ির গেটে টুনি বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি তাঁকে মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে বাঁচানো যায়নি। চিকিত্সক অভয়কে মৃত বলে ঘোষণা করেন।