সংবাদদাতা, ঘাটাল: দাসপুর গঞ্জের সব্জি বাজার তিন টুকরো হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়েই। পছন্দমতো মালপত্র কিনতে হলে ক্রেতাদের দেড়-দু’ কিলোমিটার চক্কর দিতে হচ্ছে। ফলে অনেকেই আর এই বাজারে আসার পক্ষপাতি নয়। এতে দু’ পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Advertisement
বেশ কয়েক দশক ধরে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার দু’ ধারে দাসপুর গঞ্জে প্রতিদিন ওই বাজারটি বসত। তাছাড়া সোম ও শুক্রবার ওই বাজারেই বিশেষ হাট বসত। ফলে ওই দু’ দিন ক্রেতা-বিক্রেতার ভিড় আরও বেশি হতো। কয়েক বছর আগে থেকে ঘাটাল-মেচোগ্রাম রাস্তা সম্প্রসারণ শুরু হওয়ায় প্রশাসন রাস্তার ধারে বাজারটি বসতে নিষেধ করে। ফলে বাজারের একাংশ কিছুটা দূরে দাসপুর পীরতলা সংলগ্ন লাওদার সরকারি মার্কেট কমপ্লেক্সে বসতে শুরু করে। কিছু বিক্রেতা দাসপুর-সাগরপুর রাস্তার দু’ ধারে বসেন। সম্প্রতি ওই রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। দাসপুর ব্যবসায়ী সমিতির কর্মকর্তা শিশির মাজি বলেন, ‘কিছু বিক্রেতা ঘাটাল-মেচোগ্রাম রাস্তার দু’ দিকে ফের পসরা নিয়ে বসতে শুরু করেছেন। ফলে বাজারটি ভেঙে গিয়ে বর্তমানে তিন জায়গায় বসছে। ক্রেতারা বাজার করতে গিয়ে সমস্যায় পড়ছেন।’দাসপুরের বাসিন্দাদের অভিযোগ, শাসকদল ও প্রশাসন ইচ্ছে করলেই এক দিনেই লাওদাতে সমস্ত বাজারকে তুলে নিয়ে যেতে পারবে। কিন্তু শাসকদলের কিছু নেতা ও কর্মীরা চাইছেন না বাজারটি লাওদায় উঠে যাক। তাহলে তাদের দাদাগিরি বন্ধ হয়ে যাবে। সেজন্যই প্রশাসনও বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করছে না।তৃণমূল নেতা তথা দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, ‘লাওদাতে সরকারি ব্যয়ে যে সুপার মার্কেটটি রয়েছে তাতে বাজার বসানোর পরিকল্পনা রয়েছে। সেখানে ক্রেতা-বিক্রেতাদের যাওয়ার জন্য মাইকে প্রচার করা হচ্ছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই সমস্ত বাজার ওই জায়গাতেই চলে যাবে।’
ব্যবসায়ী সমিতির প্রস্তাব, দাসপুরে রাস্তা যথেষ্ট সংকীর্ণ, তার উপরে এত গাড়ির চাপ, এখানে বাজার বসলে দুর্ঘটনা বাড়বে। এছাড়াও ফুটপাত দখল হয়ে যাচ্ছে, তাই প্রশাসন ব্যবস্থা নিক। এছাড়াও দাসপুর বাজার এলাকায় রাজ্য সড়কের ধারে একাধিক দোকান রয়েছে, ফুটপাত দখল করে সব্জি বাজার বসায় সাইকেল, বাইক দোকানের সামনে রেখে বাজার করায় ব্যবসায়ীদের যেমন সমস্যা হচ্ছে তেমনই সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে। তাই স্থানীয় মানুষ থেকে ব্যবসায়ী সকলেই চাইছেন রাজ্য সড়কের ধারের ফুটপাত দখলমুক্ত করা হোক। বাজারটিকে লাওদায় সরানো হোক। সব্জি বিক্রেতারা বলছেন, ‘আমরা আগে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার পাশেই বসতাম। রাস্তার কাজ হচ্ছিল বলে অন্যত্র গিয়েছিলাম আবার এখানেই আমরা সব্জি বিক্রি করতে চাই।’