স্বামীর সঙ্গে ঝগড়ার পর তিন সন্তানকে খুনের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিস। বিহারের সমস্তিপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ধৃতের নাম সীমা দেবী (৩৬)। স্বামী চন্দন মাহাতের সঙ্গে বচসার জেরে সন্তানদের বেধড়ক মারধর করে সীমা দেবী। তারপর তিনজনকে কুয়োতে ফেলে দেয় সে। প্রাথমিকভাবে ওই মহিলা জানিয়েছিল, সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বামী চন্দন পুলিসে অভিযোগ দায়ের করেন। এরপর বাড়ির কাছের ওই কুয়ো থেকে মৃতদেহগুলি উদ্ধার করে পুলিস। জেরায় ভেঙে পড়ে নিজের অপরাধের কথা স্বীকার করে নেয় ওই মহিলা।



