নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যর্থতার কানাগলিতে চরকি পাক খাচ্ছে মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার ঘরের মাঠে জামশেদপুর এফসির কাছে ০-২ গোলে বশ মানল সাদা-কালো ব্রিগেড। টানা পাঁচ ম্যাচে হার। ২১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লাস্ট বয় আলেক্সিসরা। অন্যদিকে, ২১ ম্যাচে ৩৭ নিয়ে তৃতীয় স্থানে জামশেদপুর।
Advertisement
মহমেডান স্পোর্টিংয়ের ব্যর্থতার দায় কার? কাঠগড়ায় টিম ম্যানেজমেন্ট। সহকারী মেহরাজ মরশুম শেষ হলে বাঁচেন। কিশোর ভারতী স্টেডিয়ামে ৬ মিনিটে ঋত্বিক দাসের লক্ষ্যভেদে লিড নেয় জামশেদপুর (১-০)। এরপর ৮৩ মিনিটে ব্যবধান বাড়ান নিখিল বারলা (২-০)।
মহমেডান-০ : জামশেদপুর- ২



