Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন জেলায় বিনিয়োগ ও শিল্পের জট কাটাতে আজ ডুয়ার্সে সিনার্জি

তিন জেলায় বিনিয়োগ ও শিল্পের জট কাটাতে আজ ডুয়ার্সে সিনার্জি
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নতুন করে বিনিয়োগের পাশাপাশি শিল্পস্থাপনে জট কাটাতে আজ, সোমবার উত্তরের তিন জেলা নিয়ে একদিনের শিল্প বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ডুয়ার্সের বাতাবাড়িতে। 
Advertisement
জলপাইগুড়িতে বহুমুখী হিমঘর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের পাশাপাশি চা-পর্যটন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে অনেকেই আগ্রহী। তাঁরা যাতে সহজেই শিল্পস্থাপন করতে পারেন, সেই লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে নিয়ে এক জানালা পরিষেবা ব্যবস্থা রাখা হচ্ছে সিনার্জিতে। শিল্প স্থাপনে কোথাও যদি কোনও জট থাকে, তা মিটিয়ে শিল্প সম্মেলন থেকে আগ্রহীদের বিনিয়োগে আহ্বান জানানো হবে প্রশাসনের তরফে। জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাও যোগ দিচ্ছে সিনার্জিতে। কয়েক দিন আগেই জেলার উদ্যোগপতি ও বণিকসভাকে নিয়ে বৈঠক করেছেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। তাঁর কথায়, জলপাইগুড়ি খুব সুন্দর জেলা। 
খাদ্য প্রক্রিয়াকরণ, চা-পর্যটন, বহুমুখী হিমঘর সহ নানা ধরনের শিল্প স্থাপনের প্রভূত সম্ভাবনা রয়েছে এই জেলায়। অনেকেই নতুন করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর বার্তা, প্রশাসন পাশে আছে। উদ্যোগপতিরা এগিয়ে আসুন।  
সম্পর্কিত সংবাদ