সংবাদদাতা, নাগরাকাটা: একদিনে নাগরাকাটার তিনটি এলাকায় দুটি দলছুট হাতি পৃথকভাবে দুটি জায়গায় ঢুকে পড়ল। একটি নাগরাকাটা বস্তিতে, অপরটি কাঠালধুরা চা বাগানে। অন্যটি সুখানী বস্তিতে।
Advertisement
একটি বুনো হাতি গত রবিবার রাতে চাপরামারি জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে ভগতপুর চা বাগানে চলে যায়। সেখান সোমবার সকাল দশটা নাগাদ নাগরাকাটা বস্তি হয়ে ফের চাপরামারি জঙ্গলে ফিরে যায়। এদিন সকাল আটটা নাগাদ পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি কাঠালধুরা চা বাগানে ঢুকে পড়ে। হাতির আতঙ্কে সেখানে কাজ বন্ধ হয়ে যায়। সকাল দশটা নাগাদ ডায়না রেঞ্জের বনকর্মীরা এসে হাতিটিকে তাড়িয়ে ফের জঙ্গলে ঢুকিয়ে দেন। অন্যদিকে, এদিন ভোর চারটা নাগাদ জলঢাকা জঙ্গল থেকে বেরিয়ে এসে প্রেম মাহাতর সীমানা প্রাচীর ও ধুমা সাঁওতালের বাড়ি ভেঙে দেয় অন্য একটি দলছুট হাতি।



