Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন হাজার পিস ঘুমের ট্যাবলেট উদ্ধার বীরপাড়ায়

তিন হাজার পিস ঘুমের ট্যাবলেট উদ্ধার বীরপাড়ায়
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ঘুমের ট্যাবলেট ও কাফ সিরাপ সহ বীরপাড়া থানার পুলিস বৃহস্পতিবার গভীর রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম কৃষ্ণ ছেত্রী। রাতে পুলিসের কাছে খবর আসে বীরপাড়ার ক্ষুদিরামপল্লি হয়ে এক যুবক বাইকে করে প্রচুর নেশার ওষুধ ও ঘুমের ট্যাবলেট পাচার করছে। তারপরেই বীরপাড়া থানার ওসি নয়ন দাসের নেতৃত্বে পুলিসের টিম বীরপাড়া-লঙ্কাপাড়া রাজ্য সড়কের ডক্টরস কুঠি এলাকায় অভিযান চালায়। হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। ধৃতের কাছ থেকে পুলিস ৮০ বোতল কাফ সিরাপ ও তিন হাজারটি ঘুমের ট্যাবলেট বাজেয়াপ্ত করে। পুলিস জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবদ করে জানার চেষ্টা করা হচ্ছে এসব কোথা থেকে এনেছিল, কোথায় সরবরাহ করা হচ্ছিল।  
Advertisement
সম্পর্কিত সংবাদ