Bartaman Logo
১০ জুন, ২০২৬

তামিলনাড়ুতে বিধানসভার উপ নির্বাচনে ডিএমকের জয়

তামিলনাড়ুতে বিধানসভার উপ নির্বাচনে ডিএমকের জয়
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চেন্নাই: উপ নির্বাচনে দাপট ডিএমকে’র। তামিলনাড়ুর পূর্ব ইরোড বিধানসভা আসনের উপ নির্বাচনে ৯০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী রাজ্যের শাসক দল। এদিন ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন ডিএমকে প্রার্থী ভি সি চন্দিরাকুমার। সময় যত এগিয়েছে, ব্যবধান ততই বেড়েছে। ২০ রাউন্ড গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৭০৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাম তামিলার কাটচি (এনটিকে) দলের এম কে সীতালক্ষ্মীর খাতায় ছিল ২৪ হাজার ১৫১ টি ভোট। সবমিলিয়ে ৯১ হাজার ৫৫৮ ভোটের বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন চন্দিরাকুমার। 
Advertisement
এই উপ নির্বাচন এআইএডিএমকে, বিজেপি ও অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের টিভিকে সহ ডিএমকের মূল প্রতিপক্ষরা বয়কট করেছিল। এর জেরে শাসক দলে লড়াইটা আরও সহজ হয়ে যায়।এবারের নির্বাচনে এটিকে ছাড়াও ৪৪ জন নির্দল প্রার্থী লড়াই করেছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ