Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুক-ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কে সমবায় সপ্তাহ

তমলুক-ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কে সমবায় সপ্তাহ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে বৃহস্পতিবার থেকে সমবায় সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। এদিন ব্যাঙ্ক চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সৌমেন মহাপাত্র, স্টেট কো-অপারেটিভ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান আশিস চক্রবর্তী, ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। একসপ্তাহ ধরে তমলুক, হলদিয়া ও ঘাটাল মহকুমায় ওই ব্যাঙ্কের বিভিন্ন শাখায় আলোচনা ও নানা কর্মসূচি চলবে। ব্যাঙ্কের চিফ এগজিকিউটিভ অফিসার হিরোজ মাইতি বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠানে বিশিষ্ট সমবায়ীদের সংবর্ধিত করা হয়েছে। সমবায় সশক্তিকরণের জন্য সাতটি বিষয়ে আলোচনা হয়। ২০ নভেম্বর অবধি ব্যাঙ্কের বিভিন্ন শাখায় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ