নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক শহরে টোটোচালক ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসল পুরসভা। সোমবার পুরভবনে ওই বৈঠকে পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, মহকুমা পুলিস আধিকারিক আফজল আবরার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
গ্রামাঞ্চল থেকে প্রচুর টোটো শহরে চলে আসায় যানজট বেড়েছে। এই সমস্যা সমাধানে টোটোচালক ইউনিয়নের তরফে কয়েকদিন আগে পুরসভায় ডেপুটেশন দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে সোমবার বৈঠক হল। সেখানে টোটোচালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খাঁড়া, সম্পাদক শেখ সানোয়ার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। পুরসভার চেয়ারম্যান বলেন, শহরে ৬২০টি টোটো চলাচলের জন্য পুরসভার তরফে লাইসেন্স দেওয়া হয়েছিল। তার মধ্যে মাত্র ২৫০জন চালক লাইসেন্স নবীকরণ করিয়েছেন। এই পরিস্থিতিতে শহরে টোটো নিয়ে একটি সার্ভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে।



