Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবিতে ডেপুটেশন  

তমলুকে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবিতে ডেপুটেশন
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার তমলুকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে অবস্থান বিক্ষোভ করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সেইসঙ্গে তারা একটি ডেপুটেশনও দেয়। স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ ও বদলি, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, জাতীয় ও রাজ্য শিক্ষানীতি বাতিলের দাবি তোলা হয়। প্রধান শিক্ষাবর্ষের শুরুতে উন্নতমানের ইউনিফর্ম, কম্পোজিট গ্র্যান্ট তাড়াতাড়ি দেওয়া সহ একগুচ্ছ দাবি রাখা হয়। বিভিন্ন সার্কেলের ২০০’র বেশি শিক্ষক-শিক্ষিকা কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা, রাজ্য নেতা সতীশ সাউ, মেঘনাদ খামরই, গোকুলচন্দ্র মুড়া সহ অন্যরা কর্মসূচিতে নেতৃত্ব দেন। সংগঠনের জেলা সম্পাদক সৌমিত্র পট্টনায়েকের নেতৃত্বে প্রতিনিধিদল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমানের কাছে ডেপুটেশন দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ