নিজস্ব প্রতিনিধি, তমলুক: শনিবার তমলুক রাজবাড়িতে তিন দিনের আন্তর্জাতিক সেমিনার শেষ হল। গত ২৬ ডিসেম্বর থেকে রাজবাড়িতে বসেছিল ‘আন্তর্জাতিক বৌদ্ধ জগতের সঙ্গে প্রাচীন তাম্রলিপ্ত শহরের যোগ’ বিষয়ের উপর সেমিনার। মোট ১২টি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ, বৌদ্ধ সন্ন্যাসীরা এই সেমিনারে অংশ নিয়েছিলেন। প্রাচীন তাম্রলিপ্ত শহরের ঐতিহাসিক গুরুত্ব আজকের প্রজন্মের কাছে সুচারুভাবে তুলে ধরার জন্য পাঠ্যপুস্তকে স্থান দেওয়ার দাবি ওঠে। এদিন রাজবাড়ি ময়দানে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলায় সারাবাংলা বসে আঁকো প্রতিযোগিতা হয়। সেখানে রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে প্রায় চারশো জন অংশগ্রহণ করে।



