Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুক পুরসভায় তৃণমূলে একঝাঁক বিজেপি কর্মী

তমলুক পুরসভায় তৃণমূলে একঝাঁক বিজেপি কর্মী
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক পুরসভার ১৯নম্বর ওয়ার্ডের একঝাঁক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। বুধবার শহরে পদুমবসানে বিধায়ক কার্যালয়ে বিধায়ক সৌমেন মহাপাত্র তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তালিকায় বিজেপির বুথ সভাপতি তুষারকান্তি মান্না, রবীন্দ্রনাথ মান্না সহ প্রায় ৫০জন ওয়ার্ড কমিটির নেতৃত্ব ও কর্মী রয়েছেন। ২০২২ সালে তমলুক পুরসভা নির্বাচনে মোট ২০টি ওয়ার্ডের মধ্যে ১৩ এবং ১৯নম্বর ওয়ার্ডে জয়ী হয় বিজেপি। দলেরই কাউন্সিলার থাকা সত্ত্বেও ১৯নম্বর ওয়ার্ডের স্থানীয় তৃণমূল নেত্রী সোমা ঘোষ দাসের উদ্যোগে বিজেপিতে ভাঙন ধরাল শাসক দল। এদিন দলবদলের ওই কর্মসূচিতে বিধায়ক সৌমেনবাবু ছাড়াও শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাঁড়া, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি বিমলচন্দ্র ভৌমিক, ওবিসি সেলের জেলা সভানেত্রী তৃপ্তি বর্মন খাঁড়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ১৯নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার শবরী চক্রবর্তী ভট্টাচার্য বলেন, যাঁরা এদিন তৃণমূলের পতাকা ধরেছেন, তাঁরা কেউ আমাদের পার্টির নেতৃত্ব নয়। গত পুরসভা ভোটের সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একটা অংশ আমাদের হয়ে কাজ করেছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ