নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য হলেন বিধায়ক সৌমেন মহাপাত্র। সোমবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে ২৪টি মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই জনপ্রতিনিধি। কেউ সংসদ সদস্য, আবার কেউ মন্ত্রী কিংবা বিধায়ক। এরকম ২৪জন সমসংখ্যক মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মেম্বার হলেন। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য হয়েছেন স্থানীয় বিধায়ক সৌমেন মহাপাত্র।



