Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকে লরির ধাক্কায় পড়ুয়ার মৃত্যু  

তমলুকে লরির ধাক্কায় পড়ুয়ার মৃত্যু
 
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার দুপুরে তমলুক শহরে মানিকতলায় লরির ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম অমর্ত্য প্রধান(২৬)। বাড়ি ভগবানপুরের গুড়গ্রামে। তিনি তমলুক শহরে মানিকতলা এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। কোলাঘাটের একটি বিএড কলেজে পড়াশোনা করতেন। এদিন দুপুর আড়াইটা নাগাদ ওই যুবক স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। মানিকতলায় পেট্রল পাম্পের সামনে লেন বদল করে ট্রাফিক সিগন্যালের দিকে এগিয়ে যাওয়ার সময়ই কোলাঘাটমুখী একটি ১২চাকার লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শহরের প্রাণকেন্দ্রে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় প্রচুর লোকজন জড়ো হন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ